Homeএই মুহুর্তেচট্টগ্রামে যুবক খুন

চট্টগ্রামে যুবক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটিরে এক পর্যায়ে মো. হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।

মো. হোসেন, একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।

ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, কথা কাটাকাটিরে জেরে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করা হয়।

সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়