Homeমুল পাতাঢাকার রাস্তায় শিঙাড়ার দোকান, তুরাগে নৌকা ভ্রমণে মাখোঁ

ঢাকার রাস্তায় শিঙাড়ার দোকান, তুরাগে নৌকা ভ্রমণে মাখোঁ

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকায় দুই দিনের সফরে এসে বেশ উচ্ছ্বাস নিয়ে ফিরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সফরের প্রথম দিন শনিবার রাতেই ঘুরে দেখেছেন ঐতিহাসিক ধানমন্ডি লেক। পরদিন রবিবার (১১ সেপ্টেম্বর) নির্ধারিত সূচি অনুযায়ী তুরাগ নদে ঘুরতে গিয়ে চমক দেখালেন তিনি।

নৌকা ভ্রমণের আগে স্থানীয় সাধারণ মানুষ, তার সঙ্গে থাকা বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সেলফি নেন মাখোঁ। নৌকার মাঝির সঙ্গেও তাকে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে নৌকা ভ্রমণ করে তুরাগ নদ ঘুরে দেখেন মাখোঁ। সেখানে নৌকাবাইচ উপভোগ করেন তিনি।

তুরাগ তীরে দেখা গেল আরেকটি চমৎকার দৃশ্য। সেখানে রাস্তার পাশে শিঙাড়ার দোকানে এগিয়ে যান মাখোঁ। তখন বিক্রেতা তাকে শিঙাড়া, সমুচা ও জিলাপি খাওয়ার অনুরোধ করেন। বিক্রেতা একটি প্লেটে করে শিঙাড়া, সমুচা ও জিলাপি এগিয়ে দিলে মাখোঁ তা গ্রহণ করেন। পরে বিক্রেতার সঙ্গে করমর্দন করেন তিনি। তখন দুজনের মুখেই ছিল হাসি।

সফর শেষে সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এদিন দুপুর ২টা ৪৮ মিনেটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়