Homeমুল পাতাগবেষণা: যেসব দম্পতি অনলাইনে যতবেশি ছবি পোস্ট করেন তারা ততবেশি অসুখী

গবেষণা: যেসব দম্পতি অনলাইনে যতবেশি ছবি পোস্ট করেন তারা ততবেশি অসুখী

প্রাইম ভিশন ডেস্ক »

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার এই যুগে মানুষ এখন নিজেদের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটা ভালো করে ঘুরে দেখার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেওয়ার জন্য হাত নিশপিশ করে অনেকের।

আবার অনেকেই আছেন যারা দাম্পত্য জীবনের নানা ছোটখাটো মুহূর্ত ভাগ করে নেন এই মাধ্যমে। আপনিও কি তাদের মধ্যেই পড়েন? তাহলে কিন্তু একটু সাবধান হওয়ার সময় এসেছে।

কারণ, সাম্প্রতিক এক গবেষণা বলছে; যেসব দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের যত দূরে রেখেছেন, তারা ততবেশি সুখী।

গবেষণায় বলা হয়েছে, যেসব দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমের নিজেদের ছবি বেশি পোস্ট করেন, তারা তুলনামূলক বেশি অসুখী।

শটকিট” নামের এক ফোটোগ্রাফি সংস্থার দ্বারা পরিচালিত এই গবেষণায় ১৮ থেকে ৫০ বছর বয়সী ২,০০০ দম্পতি অংশ নেন। দম্পতিরা সামাজিক যোগাযোগমাধ্যমে কতখানি সময় কাটান, কত ছবি পোস্ট করেন সেই সব বিষয় নিয়েই মূলত সমীক্ষা করা হয়। এর

পাশাপাশি দম্পতিরা একে অপরের সঙ্গে কতটা সময় কাটান, একে অপরকে কতটা বিশ্বাস করেন, তারা একে অপরের কত ঘনিষ্ঠ সেই নিয়ে নানা রকম প্রশ্ন করা হয়েছিল সমীক্ষায়।

গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতিরা সপ্তাহে তিন বা তার বেশিবার সঙ্গীর সঙ্গে তোলা সেলফি অনলাইনে পোস্ট করেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে দূরে থাকা দম্পতিদের তুলনায় ১২৮% বেশি অসুখী।

গবেষণায় অংশ নেওয়া মোট ৫২% দম্পতি সপ্তাহে অন্তত তিন বার সঙ্গীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ২৪% মাঝেমধ্যে কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেন, আর ৮% দম্পতি নিজেদের সম্পর্ক গোপনে রাখতেই পছন্দ করেন, সমাজমাধ্যমে কোনো রকম ছবি পোস্ট করেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়