Homeএই মুহুর্তেকার হাত ধরে ফিরছেন পরীমণি

কার হাত ধরে ফিরছেন পরীমণি

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকলেও পর্দায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত তিনি। পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি “মা”। এই সিনেমার শুটিংয়ের পর মাতৃত্বকালীন ছুটিতে যান তিনি। ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘদিন পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে ফিরছেন পরীমণি।

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির একটি ওয়েব ফিল্মে দেখা যাবে পরীমণিকে। এই মাসের শেষ দিকে নতুন ওয়েব ফিল্মের কাজ শুরু করবেন “সুড়ঙ্গ” নির্মাতা। তবে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য তৈরি হতে যাওয়া এই ওয়েব ফিল্মের নাম জানা যায়নি।

নতুন ওয়েব ফিল্মের গল্প প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি সংবাদমাধ্যম বলেন, “আমি যে রকম গল্প নিয়ে কাজ করি, এটা তেমনই। পরিবার এবং সম্পর্কের গল্প। গল্পটা এর বেশি আর ডিটেইলস বলতে চাই না। এটা চমকই থাকুক। ছবিটি মুক্তির পরই সবাই জানুক।”

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে টানা ১০-১৫ দিন ঢাকায় ছবিটির শুটিং করা হবে বলেও জানান তিনি।।

পরীমণিকে এই ওয়েব ফিল্মে চূড়ান্ত করা প্রসঙ্গে তিনি বলেন, “গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীমণির কথা আমার মাথায় ছিল। এরপর এক দিন তাকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরীমণি এই গল্পে রিহার্সলও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।”

পরীমণির সঙ্গে এই ওয়েব ফিল্মে কাকে দেখা পারে, এমন প্রশ্নের জবাবে রাফি বলেন, “পুরুষ কাস্টিংটা আমরা এখনো চূড়ান্ত করিনি। তিনজনের সঙ্গে আলাপ করেছি। এটা তো আসলে নারী প্রধান গল্প। পুরো গল্পে পরীমণির প্রাধান্যটাই বেশি। তাই তিনজনের মধ্যে যাকে শেষ পর্যন্ত সবচেয়ে উপযুক্ত মনে হবে তার সঙ্গেই কাজটা হবে।”

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়