জশনে জুলছে ঈদে মিলাদুন্নবী (দ) মিডিয়া উপকমিটির সভায় সুফি মিজান
আসন্ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নগরীর নাসিরাবাদস্থ হাউজিং সোসাইটির পিএইচপি হাউজে জশনে জুলছে ঈদে মিলাদুন্নবী (দ.) মিডিয়া উপ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলুছের মিডিয়া কভারেজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, মিডিয়া উপ-কমিটির প্রধান ও আনজুমান সহ-সভাপতি আলহাজ্ব আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি আলহাজ্ব এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রটারি আলহাজ্ব মাহবুবুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্জ পেয়ার মোহাম্মদ,সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারদক্ষিণ জেলার সভাপতি ও আনজুমান সদস্য কামরুদ্দিন সবুর, আবদুল হাই মাসুম, আশেকে রসুল বাবু, মোহাম্মদ হোসেন খেকান, মাওলানা আবদুল্লাহ, ছাবের আহমদ, আহসান হাবীব চৌধুরী হাসান, সাইফুল ইসলাম সিদ্দিকী, আবদুল লতিফ সরকার, মাওলানা আবদুল মালেক ইমরুল কায়েস, আরিফুর রহমানও অধ্যাপক আবদুল ম,ান্নন প্রমূখ। মাসিক তরজুমানর সহকারী সম্পাদক আ ন ম তয়ৈব আলীর সঞ্চারনায় অনষ্ঠিত সভায় সুফি মিজান বলেন, যে কোন আদর্শ ও দর্শনকে প্রচার –প্রসাওে মিডিয়ার ভুমিকা অগ্রগণ্য।
চট্ট্গ্রামে আনজুমান কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দ.) এর ব্যাপক লোকসমাগম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ট ধমীয় র্যালি হিসেবে বিশ্বের বুকে তুলে ধরেছে গণমাধ্যম। আগামী ২৮ সেপ্টেম্বর আওলাদে রাসুল রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ছাহেব কিবলা, পীর এ বাঙালি আল্লামা সাবির শাহ ছাহেব কিবলা ও আল্লামা কাশেম শাহ ছাহেব কিবলার উপস্থিতিতে জশনে জুলুস অনুষ্ঠিত হবে।
এবারও গণমাধ্যমগুলো তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করেন সুফি মিজান। সভাশেষে জুলুছের সফলতা ও দেশ-জাতির কল্যাণ কামনা কওে মোনাজাত করা হয়।।


