প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী স্পিডবোট ডুবির ঘটনায় ফিরোজা খাতুন (৬০) নামের এক নারীর মরদেহ এবং ২৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি বঙ্গোপসাগরে দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
নিহত ফিরোজা খাতুন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী। তিনি সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ছিলেন।
সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈমুর রহমান বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় হাসপাতালে আনা ফিরোজা খাতুন নামে এক মহিলাকে মৃত অবস্থায় পেয়েছি। এরপর ৯ বছরের এক কিশোরী এবং ৩৫ বছর বয়সী এক নারীকে আনা হয়েছে। এদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


