Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেবান্দরবানে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বান্দরবানে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের পৌর এলাকায় মেমংসিং মারমা (১৫) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ১ নম্বর ওয়ার্ড থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এস আই) হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মেমংসিং মারমা (১৫) বান্দরবান সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র এবং কুহালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বুড়ি পাড়ার এলাকার মং সিং য়ই মারমার ছেলে।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, মংক্যহ্লা মারমার ভাড়া বাসায় মেমংসিং মারমা থাকত। মংক্যহ্লা মারমার কাছে প্রাইভেট পড়ত। সে আম বাগান এলাকায় থাকাকালীন আগস্ট মাসে বন্যা হলে তার বাসা ডুবে গেলে যায়। থাকার জায়গা না পাওয়ায় একমাস ধরে ওই প্রাইভেট শিক্ষকের ভাড়া বাসার এক রুমে থাকে। গতকাল তার শিক্ষক গ্রামের বাড়িতে গেলে রাতে সে এক রুমে আর তার সহপাঠী উসাই শৈ মারমা আলাদা রুমে একা ঘুমিয়েছিল। সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়াতে বিল্ডিংয়ের পেছনের জানালা দিয়ে উসাই শৈ মারমা জানালার গ্রিলে মেমংসিং মারমাকে ঝুলে থাকতে দেখে। পরে বাড়ির মালিক তাকে (ইউপি চেয়ারম্যান) জানালে তিনি সদর থানাকে অবহিত করলে পুলিশ এসে মেমংসিং মারমার মরদেহ উদ্ধার করে।

এসআই হেলাল জানান, কুহালং ইউপির চেয়ারম্যান পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে গলায় গামছা পেচানো জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় মেমংসিং মারমার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়