Homeমুল পাতাঝড় তুললেন কিয়ারা

ঝড় তুললেন কিয়ারা

প্রাইম ভিশন ডেস্ক »

ফ্যাশনের দিক থেকে বেশ সচেতন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। প্রায়শই ভক্তদের সামনে সাহসী ও খোলামেলা রূপে ধরা দেন তিনি। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভারের জন্য ভিডিও শুটে উষ্ণ মেজাজে হাজির হয়েছিলেন কিয়ারা।

যেখানে নতুন চুলের স্টাইলের সঙ্গে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন তিনি। ঝলমলে সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্টে ভক্তদের হৃদয়ে যেন ঝড় তুলেছেন এই তারকা। নেটিজেনরাও নায়িকার সাহসী লুকের প্রশংসায় মেতেছেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন কিয়ারা। বিয়ের পরই অভিনয়ে ব্যস্ত সময় পার করছে এই জুটি। সম্প্রতি দোহায় শাহিদ কাপুরের সঙ্গে রোম্য়ান্টিক গানে নাচ পরিবেশ করেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয় এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়