Tuesday, June 30, 2026
spot_img
Homeচট্টগ্রামবাংলাদেশ ভারত শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত

বাংলাদেশ ভারত শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত

প্রাইম ভিশন ডেস্ক »

শিক্ষা ও সংস্কৃতি সর্বক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের জনগণের আরো বেশি সুসংগঠিত হয়ে কাজ করা উচিত। এই দুই ক্ষেত্রে নতুন প্রজন্ম যত বেশি সম্পৃক্তহবে তাতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুইদেশই ঐশ্বর্যশালী হবে। প্রত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সংযুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত সাফল্য কোন ক্ষেত্রেই আসবে না।

তাই আসুন দুই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্রে নিজেদের স্থান কে আরো সুদৃঢ় করি। সাম্প্রদায়িক সম্প্রতি উভয় দেশে বজায় না থাকলে আমরা সকল ক্ষেত্রে পিছিয়ে পড়বো। বাংলাদেশ ও ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায় “সানন্দা” পত্রিকার সাবেক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর ড. শর্মিলা বসু ঠাকুর উপরোক্ত বক্তব্য রাখেন।

২৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টায় চট্টগ্রামের সুগন্ধায় অবস্থিত “কেন্দ্রবিন্দুতে” পরিষদের চট্টগ্রামের বিভাগীয় সভাপতি ও সাহিত্য -সংস্কৃতি অনুরাগী তারিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি তাপস হোড়, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ্, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, শ্রীমতী মিনু দাশ, ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও কনসালট্যান্ট হাসিনা আক্তার লিপি, ইউএনএইচসিআর-এর অ্যাসিসটেন্ট সিবিআই অফিসার তাহমিনা জাবীন মমি,পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মীর নাজমুল আহসান রবিন, চট্টগ্রাম বিভাগীয় পরিষদের যুগ্ন সম্পাদক সাজিদুল হক,জিপিএস ইস্পাত শিল্প গ্রুপের চীফ পিপলস অফিসার শারমিন সুলতান জয়া, নারী উদ্যোক্তা আফরোজা নাজিম, জুবাইদা ইসলাম পলি, হামিদা পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়