প্রাইম ভিশন ডেস্ক »
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা যখন একাকী জীবন কাটাচ্ছিলেন ঠিক তখন তার জন্য প্রেমের প্রসাদ নিয়ে আসেন রণবীর সিং।
এদিকে বিয়ের অর্ধ দশক কেটে গেলেও গোপন ছিল রণবীর-দীপিকার বিয়ের ভিডিও। এ নিয়ে অনুরাগীদের অপেক্ষার পাশাপাশি ছিল আক্ষেপও। এবার দুই-ই ঘুচল। ফাঁস হলো এ তারকা দম্পতির বিয়ের ভিডিও।
‘কফি উইথ করণ’-এর অষ্টম আসরে অতিথি ছিলেন রণবীর-দীপিকা। ২৫ অক্টোবর সেই পর্ব প্রকাশ্যে আসে। ওই শোয়ে তারকা দম্পতির রাজকীয় বিয়ের ভিডিও দেখা গেছে। রণবীর-দীপিকার একে-অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দুই পরিবারের চোখে বর-কনের দুষ্টু-মিষ্টি প্রেম সবই রয়েছে ভিডিওতে। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ করণ জোহরও।
রণবীর-দীপিকা সাতপাকে বাঁধা পড়েন ২০১৮ সালে। বিয়ের জন্য তারা উড়ে গিয়েছিলেন ইতালির লেক কোমোর এক বিলাবহুল পাঁচতারা হোটেলে। সেখানেই চার হাত এক হয় তাদের চার হাত। কড়া নিরাপত্তায় ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর দুই পক্ষের আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সেরেছিলেন তারা।
সে বিয়েতে আগত অতিথিদের মোবাইল ক্যামেরায় স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে কেউ ভিডিও করতে না পারেন। পরে অবশ্য বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে এনেছিলেন রণবীর-দীপিকা, তবে তাদের ওয়েডিং ভিডিও দেখার জন্য এতদিন হা পিত্যেশ করছিলেন অনুরাগীরা। এবার সাধ মিটল তাদের।


