বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাঅভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান। অভিনেত্রীর মরদেহ রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে।

ধারণা করা হচ্ছে, হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আকস্মিক এমন খবর শুনে মর্মাহত হয়েছি। তার মৃত্যুর আসল কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বোঝা যাবে ঘটনা কী।

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু ‘আমার বন্ধু রাশেদ’ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়