প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুর অর রশীদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে নাশকতা মামলায় বিএনপির আরও দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে।


