শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম  এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়