শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামের আনোয়ারায় বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

চট্টগ্রামের আনোয়ারায় বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি- জামায়াতের  অবরোধের ২য় দিন চট্টগ্রামের আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি সকালে কেইপিজেড এর শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাতে পার্কিং করে রাখা হয়েছিল। ভোর ৪টায় গাড়ি চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের পরামর্শে গাড়িটি ওয়ার্কশপে নেওয়া হয়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়