Homeএই মুহুর্তেজাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না: ইসি

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না: ইসি

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না। ভোট দেওয়ার জন্য ঐ ব্যক্তির বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।

সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেয়। তবে তারা ভোটার নয়।

ইসি সচিবালয়ের এ পরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিই ভোট দিতে পারবেন- যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা তার চেয়ে বেশি বয়সী। অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিক, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী এবং যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি আরো বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত নেই এবং ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকরা গামী নির্বাচনে ভোট দিতে পারবেন না। এছাড়া আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি ভোট দেওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়