প্রাইম ভিশন ডেস্ক »
“স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে স্মার্ট আইনি সেবা প্রদান করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস, চট্টগ্রাম। সরকারি এ সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের অসচ্ছল বিচার প্রার্থীর দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট লিগ্যাল এইড সেবার যাত্রা চট্টগ্রাম থেকে শুরু হোক” ।
তৎপ্রেক্ষিতে স্মার্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। গরিবের শতভাগ আইনি সেবা নিশ্চিতকল্পে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কার্যক্রম পরিচালনা করছে।
জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ১১ম মাসিক সভা ও লিগ্যাল কমিটি চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত স্মরনিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমদ ভূঞা।
মুহাম্মদ ইব্রাহীম খলিল জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) এবং কাজী মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব মুরাদ-এ মাওলা সোহেল, বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, চট্টগ্রাম, কৃষ্ণ পদ রায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম, আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, চট্টগ্রাম, জনাব মো. রবিউল আলম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, কাজী সহিদুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, এস এম শফিউল্লাহ, জেলা পুলিশ সুপার, চট্টগ্রাম, জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি এড. মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এড. এস এম বজলুর রশিদ মিন্টু, বিজ্ঞ জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিজ্ঞ মহানগর পিপি এড. আব্দুর রশিদ, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মানবাধিকার কর্মী এবং ইলামার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এড. জাফর ইকবাল। সভায় অন্যান্যের মধ্যে সিনিয়র জেলা জজ ও জেলা জজ পদমর্যার বিচারকবৃন্দ।
ব্লাস্ট এর সমন্বয়কারী এড. রেজাউল করিম চৌধুরী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, এছাড়া জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ। সভায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘স্মার্ট জেলা উদ্ভাবন পুরস্কার-২০২৩ প্রাপ্ত হওয়ায় এবং পিএইচডি ডিগ্রি অর্জন করায় আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক চট্টগ্রামকে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এবং জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত স্মরনিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন করা হয়।


