Homeমুল পাতাপ্রার্থিতা ফিরে পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রার্থিতা ফিরে পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আপিল ফিরে পেয়ে মাহির প্রতিক্রিয়া ছিল রাজশাহী- ১ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাহির বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে সমর্থন করা এক শতাংশ ভোটারের মধ্যে অন্তত তিনজনকে পাওয়া গেছে যারা এতে সই করেননি। এ ছাড়া এ আসনের ভোটার নয়, এমন একজনের নামও ওই তালিকায় ছিল।

মাহি এ সম্পর্কে বলেছিলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে রিটার্নিং কর্মকর্তা এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপিল জমা দেওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়