Homeচট্টগ্রামচকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৬

চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৬

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হরিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৬ যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার বানিয়ারছড়া ভিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— সিলেটের কানাইঘাট এলাকার মো. জুবায়ের (৩৫), কুমিল্লা দেবিদ্বার এলাকার তারেক রহমান (২৫) ও নাদিয়া আহমেদ (১৯), নরসিংদি শিবপুরের জেসমিন আক্তার (২৫), ঢাকার ডেমরা এলাকার মো. হানিফ (৪২) ও সুত্রাপুরের মো. সামির (৪০)।

এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমপেরিয়াল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস ভোরে মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ৬ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে মো. জুবায়ের নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়