প্রাইম ভিশন ডেস্ক »
লোহাগাড়ায় উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়ায় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
কর্ণফুলী
কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় মো. জিহাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জামালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
জানা যায়, নিহত জিহাদ বাঁশখালী উপজেলার জহির উদ্দিন হেলালের ছেলে।
ওসি মো. জহির হোসেন বলেন, ট্রাকের হেলপারকে আটক করা হলেও চালক পলাতক। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


