প্রাইম ভিশন ডেস্ক »
ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত সাতজন অটোরিকশার চালক ও যাত্রী।


