Homeমুল পাতাবাংলাদেশ ও ভারতের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে : রাজিব

বাংলাদেশ ও ভারতের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে : রাজিব

প্রাইম ভিশন ডেস্ক »

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালিত মমতা কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে ৫দিন ব্যাপী শাস্ত্রীয় কত্থক ও সৃজনশীল নৃত্য কর্মশালার উদ্বোধন সম্প্রতি নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালার উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম এর সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন।

অতিথির বক্তব্য রাখেন বিটিবি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন। কর্মশালায় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার সহ অন্যান্যরা। কর্মশালার সার্বিক তত্ত্বাধানে ছিলেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত উক্ত কর্মশালা পরিচালিত হবে। উক্ত কর্মশালার উদ্বোধনীতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যশিল্পী রাহুল দেব। নৃত্য কর্মশালা প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয় নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে।

কর্মশালার উদ্বোধনে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন বলেন, শিশু কিশোরদের মাঝে দেশীয় সাংস্কৃতিক শিখনে; উন্নয়ন সংস্থা মমতা’র কার্যক্রম প্রশংসনীয়। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সুস্থ সাংষ্কৃতিক ধারা বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও অটুট রাখতে সহায়ক হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়