Homeএই মুহুর্তেবেইলি রোডে আগুনে নিহতদের মৃতদেহ হস্তান্তর শুরু

বেইলি রোডে আগুনে নিহতদের মৃতদেহ হস্তান্তর শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে নিহতদের মৃতদেহ স্বজনদের হস্তান্তর শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর ঢাকা জেলা প্রশাসন লাশ হস্তান্তরের জন্য নিহত ব্যক্তিদের স্বজনদের তথ্য চান। তথ্য সংগ্রহ সাপেক্ষে মৃতদেহ শনাক্তের পর লাশ হস্তান্তর শুরু হয়।

লাশ হস্তান্তরপ্রক্রিয়ায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত ১৬ জনের তথ্য রয়েছে ঢাকা জেলা প্রশাসনের কাছে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর মৃতদেহগুলো স্বজনদের হস্তান্তর করা হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন বলেন, নিহত ব্যক্তিদের স্বজনরা যাদের শনাক্ত করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়