Homeচট্টগ্রামচট্টগ্রাম থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন দুজন

চট্টগ্রাম থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন দুজন

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে মন্ত্রিসভা গঠন করেছে তার আকার বাড়ছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যারা ডাক পেয়েছেন তারা আজ শপথ গ্রহণ করবেন। নতুন করে শপথের ডাক পেয়েছেন চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এমপি ও আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বৃহস্পতিবার রাত ১০টায় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফোন করে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের দুই প্রতিমন্ত্রী সহ মোট ৮ প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। নতুন বর্ধিত এই মন্ত্রিসভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে আজকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়