Tuesday, June 30, 2026
spot_img
Homeখেলাধুলারোনালদো কবে অবসর নেবেন, জানালেন তার প্রেমিকা

রোনালদো কবে অবসর নেবেন, জানালেন তার প্রেমিকা

প্রাইম ভিশন ডেস্ক »

বয়স ছুঁয়েছে চল্লিশের কোঠা। তবে এখনো দিব্যি খেলে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম সারির ফুটবল ক্লাবগুলোতে খেলার পর এখন তিনি সৌদি আরবের আল নাসরে। এই ফুটবলার কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই।

সম্প্রতি একটি ভিডিওতে সিআর সেভেনের অবসর প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানেই তিনি জানিয়েছেন, রোনালদোর ফুটবলজীবন আর বেশি দিন নেই।

প্যারিসে রোনালদোর নাম লেখা একটি লাল রংয়ের পোশাক পরে চমকে দিয়েছেন জর্জিনা। তারপরেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে জর্জিনা বলেছেন, ক্রিস্টিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তারপর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।

গত বছর রোনালদো জানিয়েছিলেন, ২০২৬-এর বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে চান। গত ফুটবল বিশ্বকাপে তার দেশ পর্তুগাল প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। লিওনেল মেসি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেও রোনালদোর পক্ষে এখনও তা সম্ভব হয়নি।

সিআর সেভেন সেই অধরা লক্ষ্য পূরণে শেষ একবার চেষ্টা করতে চান বলে শোনা গিয়েছিল। তবে জর্জিনার কথা সত্যি হলে, বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন রোনালদো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়