Homeএই মুহুর্তেবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

প্রাইম ভিশন ডেস্ক »

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাটে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবারে দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ঝাউতলা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান।

তিনি বলেন, বাসটি ব্রেকফেল করে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরো চারজন মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়