Homeচট্টগ্রামটেকনাফে অপহৃত ৪ কৃষক উদ্ধার

টেকনাফে অপহৃত ৪ কৃষক উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজনকে গহীন পাহাড়ে পুলিশের অভিযানের মুখে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জিম্মি থাকা অপরজনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৩ মার্চ) মধ্যরাত পৌনে ১টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

উদ্ধাররা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. জিহান (১৩), একই এলাকার ফকির আহম্মদের ছেলে মো. রফিক (২২) ও মো. ছৈয়দুল্লাহ এর ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান। জিম্মি রয়েছে একই এলাকার আব্দু রকিমের ছেলে মোহাম্মদ নুর।

বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় খেতে পাহারার দায়িত্বে ছিলেন অপহৃত ওই ৫ কৃষক। বৃহস্পতিবার ভোরের আগে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।

স্বজনরা জানান, অপহরণের পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি স্বজনদের মোবাইল ফোন দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে মোহাম্মদ নুরের স্বজনের কাছে ১৫ লাখ টাকা এবং অন্যদের কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ ও র‍্যাব অভিযান শুরু করে। শনিবার পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে পুলিশের অভিযানের মুখে দুর্বৃত্তরা চারজনকে ছেড়ে দিয়েছে।

ওসমান গনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অপহৃত পাঁচ কৃষককে উদ্ধারে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে টেকনাফের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড়ে পুলিশ সাড়াশি অভিযান শুরু করে, অভিযানের এক পর্যায়ে কোণঠাসা হলে দুর্বৃত্তরা ৪ জনকে ছেড়ে দিতে বাধ্য হয়। এসময় উদ্ধার হওয়াদের চোখ-মুখ ও হাত-পা খোলা ছিল। তারা জানিয়েছে, দুর্বৃত্তরা ছেড়ে দেওয়ার আগেই তাদের চোখের বাঁধন খুলে দেয়। জিম্মি হওয়ার পর থেকেই তাদের চোখ বাঁধা অবস্থায় থাকলেও হাত-পা খোলা ছিল।

ওসি জানান, অপহৃতদের মধ্যে একজন এখনো জিম্মি রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি ওসমান গনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়