Homeচট্টগ্রামনেপালে সম্মানিত হচ্ছেন পিএইচপি ফ্লোট গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল

নেপালে সম্মানিত হচ্ছেন পিএইচপি ফ্লোট গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল

নিজস্ব প্রতিবেদক »

পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন সোহেল এবার নেপালে সম্মানিত হচ্ছেন। নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। নেপাল-বাংলাদেশ ফেন্ডশিপ অ্যাসোসিয়েশন এ সম্মাননা প্রদান করছে।

আগামী ২০ এপ্রিল বিকালে নেপালের কাঠমাণ্ডুতে পর্যটন বোর্ড হলে ট্যুারিজম ডেভেলপমেন্ট বিজনেস প্রোমেট প্রোগামের আওতায় এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী, মহিলা, শিশু মন্ত্রণালয় ভগবতী চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল। এছাড়া আরও উপস্থিত থাকবেন নারায়ণ খাডকা, প্রতিনিধি পরিষদের সদস্য ড. নেপাল, ডা. ভোলা রিজাল।

অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রে বলা হয়েছে, ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ এর সম্মাননার জন্য নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালে আপনার উল্লেখযোগ্য অবদান এবং ব্যতিক্রমী অর্জন রয়েছে যে কারণে আপনাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

নিজ কারখানায় আমির হোসেন সোহেল

পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন বলেন, ২০০৬ সাল থেকে আমরা নেপালের বিভিন্ন শহরে গ্লাস রপ্তানি করে আসছি। আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

তিনি বলেন, পিএইচপি ফ্যামিলির ফ্লোট গ্লাস কারখানা বাংলাদেশ থেকে উৎপাদন করে নেপালের বিভিন্ন শহরে আমরা বাজারজাত করি। নেপালে আমাদের নিজস্ব ডিলার রয়েছে।যারা শুধুমাত্র পিএইচপির কাঁচ আমদানি করে বাংলাদেশ থেকে। ২০০৬ সাল থেকে আমরা দীর্ঘ সময় ধরে কাঁচ রপ্তানি করে আসছি। আমরা সবসময় কাঁচের কোয়ালিটি, এবং গুণগতমান ঠিক রাখি। এ কাজের স্বীকৃতিসরূপ আমরা এ অ্যাওয়ার্ডটা পাচ্ছি।

আমি মনে করি এ অ্যাওয়ার্ড আমাদের সম্মানিত করবে। আমরা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে পারি, সেজন্য এটি অনুপ্রেরণা যোগাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়