Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেএমপি আনার হত্যায় জড়িত মূলহোতা আটক: পররাষ্ট্রমন্ত্রী

এমপি আনার হত্যায় জড়িত মূলহোতা আটক: পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, চিকিৎসা নিতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত মূলহোতাকে আটক করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনোরুল আজীমের হত্যাকাণ্ড আমাদের জন্য নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে ঘটনার মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা মিশনের মাধ্যমে সবকিছুর খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়