Homeএই মুহুর্তেঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সম্ভাব্য সময়

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সম্ভাব্য সময়

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের আগাম টিকিট বিক্রির জন্য সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে। ১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ মে) রেলভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাব জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল।

সভায় স্বাভাবিক ও বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, অগ্রিম আসন বিক্রি, টিকিট কালোবাজারি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা যায়, আগের তিন ঈদের ধারাবাহিকতায় এবারও ঈদযাত্রার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ওয়েবসাইটের সার্ভারে চাপ কমাতে সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিল মোট ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে। ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম আসন বিক্রি নিয়ে আগামী সোমবার (২৭ মে) সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়