প্রাইম ভিশন ডেস্ক »
শাকিবের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। ঢালিউড পেরিয়ে তিনি এবার জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। মিমিকে দেখেই এখন ‘উরা ধুরা’ লাগছে শাকিবের। ব্যাপার কী?
কখনো অপু বিশ্বাস, কখনো বুবলীর সঙ্গে টানা হিট ছবি দিয়েছেন শাকিব খান। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে এবার শাকিবের নায়িকা ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী।
শাকিব ও মিমির নতুন ছবি তুফান। রায়হান রফি পরিচালিত এই ছবিতেই প্রথম জুটি বেঁধেছেন দুই বাংলার দুই সুপারস্টার। কিছুদিন আগেই এসেছিল ‘উরা ধুরা’ গানের টিজার। এবার পুরো গানটি মুক্তি পেল।
টিজার থেকেই এই গানের সুর মনে ধরেছিল শ্রোতাদের। রিলিজ হওয়া মাত্রই ইউটিউবে তুফান এনেছে এই গান। পুরোদস্তুর এই গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। সেই সুরে ডান্স ফ্লোরের পারদ চড়ালেন মিমি ও শাকিব।
এই গানে সবচেয়ে বেশি নজর কেড়েছে মিমি ও শাকিবের রসায়ন। মিমিতে মত্ত শাকিব যেন চোখ সরাতে পারছেন না।
আদ্যপান্ত অ্যাকশনে মোড়া এই ছবিতে শাকিব ও মিমির প্রেম কতটা মনে ধরে দর্শকের তা জানা যাবে ঈদে ছবি মুক্তির পর।


