প্রাইম ভিশন ডেস্ক »
জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়ত নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যোগ হতে চলেছে ‘ডায়ালার ফিচার’। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সেভ না করেই অপরিচিত নম্বরে সাধারণ কল করতে পারবেন।
ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ডায়ালার ফিচার ব্যবহার করা যাবে। অর্থাৎ বেশ কম খরচেই ভয়েস কলিংয়ের সুবিধা নিতে পারবেন। কল যেহেতু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড তাই আশা করা হচ্ছে, ডায়ালার অ্যাপে কলারের তথ্য নেবে না হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএবিটাইনফোর তথ্যানুযায়ী, অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২৪.৯.২৮- এ এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে পাওয়া যাবে এই অপশন। ভয়েস কলিং অপশনের পাশে অথবা মধ্যে এই ডায়ালার ফিচার যোগ হতে পারে।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


