Homeএই মুহুর্তেবাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন বিলাসী দ্রব্যে পরিণত হয়েছে: সিপিডি

বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন বিলাসী দ্রব্যে পরিণত হয়েছে: সিপিডি

প্রাইম ভিশন ডেস্ক »

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলেছে, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন বিলাসীবহুল দ্রব্যে রূপান্তরিত হয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে খাদ্য ব্যয় বাড়ছে। আর এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

একইসঙ্গে, দরিদ্ররা আরও দরিদ্র হয়ে পড়ছেন বলেও উঠে আসে বেসরকারি গবেষণা সংস্থাটির আলোচনায়।

আজ রোববার (২ জুন) ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপনের সময় সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, তুলনামূলকভাবে কম আয়ের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে খাদ্য ব্যয় বেশি।

তিনি বলেন, “পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগ অপর্যাপ্ত। সামাজিক নিরাপত্তাও কম। আমদানিতে শুল্ক কমানোর সুবিধা ভোক্তারা পাচ্ছেন না। সুবিধা চলে যাচ্ছে আমদানিকারকদের কাছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়