Homeএই মুহুর্তেইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রাইম ভিশন ডেস্ক »

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তাদের যোদ্ধারা নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে ড্রোন ও কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ রকেটের আঘাতে বৃহস্পতিবার (২৭ জুন) সাফাদের কাছে ইসরায়েলি সেনাদের আইন জেইটিম ঘাঁটিতে আগুন ধরে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর বিরইয়ার ব্যারাকের চারপাশেও ব্যাপক মাত্রায় আগুন ধরে যায়।

এর আগে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর ৪ যোদ্ধা নিহত হন।খবর আল- জাজিরার।

একইদিন ভূমধ্যসাগরের উপকূলে ইসরায়েলি আল-নাকুরা নৌঘাঁটিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসময় বেশ কয়েকজন ইসরাইলি কর্মকর্তা ও সেনা হতাহত হয়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে। এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, শুক্রবার (২৮ জুন) সকালে বিরকাত রিশা এলাকায় ইসরায়েলের গুপ্তচরবৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ। এছাড়া, শুক্রবার বিকেলে আল-তাইহাত ট্রায়াঙ্গেলের আশপাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট দিয়ে সরাসরি আঘাত হানা হয় বলে সংগঠনটি জানিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়