Homeএই মুহুর্তেকোথায় গেলেন শেখ হাসিনা, জানা গেল এ মাত্র

কোথায় গেলেন শেখ হাসিনা, জানা গেল এ মাত্র

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিলেন শেখ হাসিনা৷ এ দিন দুপুরে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ত্রিপুরার রাজধানী আগরতলায় এসে পৌঁছন শেখ হাসিনা৷ হাসিনা যে আগরতলায় এসেছেন, ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকেও তা স্বীকার করা হয়েছে৷

সূত্রের খবর, নিজের বোনকে নিয়েই হেলিকপ্টারে করে বাংলাদেশের একটি বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা৷ কিছুক্ষণের মধ্যেই আগরতলায় পৌঁছন তিনি৷ সূত্রের খবর, আগরতলার সার্কিট হাউজে উঠেছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী৷ হাসিনার চপার আগরতলায় পৌঁছনোর পরই বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়৷

কিছুক্ষণ আগেই বাংলাদেশের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে জনতা৷ এমন কি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও ভাঙার ছবিও ধরা পড়েছে৷

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়