প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর ডেমরা ও যশোর সদর উপজেলায় যুবদল ও বিএনপির দুই নেতাকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ডেমরায় খুন হয়েছেন আবু সাঈদ নামে এক যুবদল নেতা। আর যশোরে খুন হয়েছেন মেহের আলী নামে এক বিএনপি নেতা। শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের হত্যা করা হয়।
শুক্রবার সন্ধ্যার পর ঢাকার ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় যুবদল নেতা আবু সাঈদকে
নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাঈদ ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ডের যুবদল আহ্বায়ক। তিনি ব্যবসা করতেন। সন্ধ্যার পর ডেমরা সারুলিয়া একটি স্কুলের সামনে দুর্বৃত্তরা কে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপেল মাহমুদ আরও জানান, শুক্রবার যুবদলের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল করা হয়। সাংগঠনিক কাজকর্ম শেষে বাসার সামনে পৌঁছালে সেখানেই তার ওপরে হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ অনেকে জড়িত বলে অভিযোগ করেন তিনি। আবু সাঈদ ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে যশোর সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের বাদিয়াটোলার নিজ বাড়িতে বিএনপি নেতা মেহের আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


