Homeএই মুহুর্তেছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বাদ শেখ মুজিব-হাসিনার নাম

ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বাদ শেখ মুজিব-হাসিনার নাম

প্রাইম ভিশন ডেস্ক »

জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজসহ ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— শেখ হাসিনা মেডিকেল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়