Homeএই মুহুর্তে‘এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না’

‘এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না’

প্রাইম ভিশন ডেস্ক »

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোক দেখানো হবে না। জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

আসিফ বলেন, যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।

এদিকে প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে কয়েকশ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়