Homeমুল পাতাবাড়ি ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

বাড়ি ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

লক্ষ্মীপুরে হীরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুল গাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হীরালাল দেবনাথ হামছী এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির মৃত প্রফুল্ল বেনাথের ছেলে ও কাজিরদিঘীর পাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।

নিহত হিরার ছেলে প্রিতম বেনাথ বলেন, দোকান বন্ধ করে তার বাবা বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। সে তার বাবার সামনেই মোটরসাইকেলে ছিলো। এর মধ্যে একটি মোটরসাইকেলে তিনজন লোক দ্রুত গতিতে আগে তার সামনে গিয়ে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে দাঁড়ায়।

তিনি বলেন, ‘ঘটনাটি স্বাভাবিক ভেবে আমি বাড়ির রাস্তায় চলে যায়। তখন বাবা পেছন দিয়ে আসছিল। একপর্যায়ে বাবার সাইকেল গতিরোধ করে কয়েকজন লোক ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে। পরে তারা পালিয়ে যায়। বাবাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষরে সভাপতি শংকর মজুমার বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীরেকে চিহ্নিত করতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়