Homeএই মুহুর্তেকুমিল্লায় মুক্তিযোদ্ধাকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সকালে এক দপ্তরটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। ইতোমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়