বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

প্রাইম ভিশন ডেস্ক »

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার বিকালে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে জিমি কার্টার সেন্টার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়ে ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান। তখন তাঁর বয়স ছিল ৫৬ বছর।

জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের জন্য ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়