সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত ১

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে আজ (২৪ ফেব্রুয়ারি) পাশের সমিতি পাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালিয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, ‘এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের কারণ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুর ১২টার দিকে ঘটেছিল।

তিনি জানান, ‘সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামে একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি সমতি পাড়া ১ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে।’

সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, “সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল। এ লক্ষ্যে বেলা ১২ টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিল।”

“তাদের বহনকারী গাড়ীটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামিয়ে তর্কে জড়ায়। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এসময় এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।”

তিনি জানান, সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়