Homeমুল পাতানরেন্দ্র মোদিকে সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করলো শ্রীলঙ্কা

নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করলো শ্রীলঙ্কা

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিত্র বিভূষণ’ সম্মানে ভূষিত করলো শ্রীলঙ্কা সরকার। দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করা, আর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ায় তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে।

এ নিয়ে এটি নরেন্দ্র মোদির ২২তম সর্বোচ্চ নাগরিক সম্মান। বিশ্বমঞ্চে বিশেষ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ‘মিত্র বিভূষণ’ পদক চালু করেছে শ্রীলঙ্কা।

এই পদক ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের উষ্ণতা ও গভীরতাকে প্রতিফলিত করে। পদক পাওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, এই সম্মান দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের পরিচয় দেয়।

এক্স-এ পোস্ট করে মোদি বলেন, আজ রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণে’ সম্মানিত করেছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মান শুধু আমার একার নয়, এটা ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি সম্মান।

এটা ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি, সরকার ও শ্রীলঙ্কার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসসানায়েকে বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে মোদিকে সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’ প্রদান করেন। দিসসানায়েকে বলেন, প্রধানমন্ত্রী মোদি এই সম্মানের যোগ্য।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিসসানায়েকে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রীলঙ্কা সরকার তাকে (নরেন্দ্র মোদি) বিদেশি রাষ্ট্রপ্রধান/সরকার প্রধান হিসেবে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়