বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেখাগড়াছড়ির সীমান্ত আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

খাগড়াছড়ির সীমান্ত আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়িতে আবারো পুশইনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন’কে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত।

পুশইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিন্ধান্ত নেয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়