প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. সাব্বিরুল আলম চৌধুরী। এত দিন তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে পরিচালক পদে ছিলেন। পদোন্নতি দিয়ে তাঁকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাঁর নতুন পদোন্নতি কার্যকর হবে।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


