মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাগণমিছিলে লোহাগাড়া জামায়াত সেক্রেটারির মৃত্যু

গণমিছিলে লোহাগাড়া জামায়াত সেক্রেটারির মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এ মিছিলে অংশ নিয়ে লোহাগাড়া জামায়াত সেক্রেটারির মৃত্যু হয়েছে।

মিছিলটি উপজেলা সদর বটতলী স্টেশন প্রদক্ষিণ করে উপজেলা সদরের বেস্ট চৌধুরী প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নেতারা।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ বক্তব্য শেষ করতেই অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

মৃত অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ (৬২) উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার বাসিন্দা ছালেহ আহামদের পুত্র। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

মাওলানা আবুল কালাম আজাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়