শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাচমক নিয়ে আসছেন রুনা

চমক নিয়ে আসছেন রুনা

প্রাইম ভিশন ডেস্ক »

রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।

চলচ্চিত্র : দ্য সিনেমা নামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’

রুনা খান জানান, পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। সেটি তুলে ধরা হবে সিনেমায়। তিনি বলেন, ‘চলচ্চিত্র : দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়।’

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের তিনটি সিনেমা। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়