Homeমুল পাতানির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন প্রস্তুতি নিয়ে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা ও সচিবদের পাশাপাশি সভায় অংশ নিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

নির্বাচন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এছাড়া সভায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী। পাশাপাশি এ সভায় অংশ নিয়েছেন জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সভায় অংশ নেন।

নির্বাচনী প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ভোট ও ভোটারের নিরাপত্তা। বিশেষ করে ভোটাররা যাতে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়া ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো এবং ভোট গ্রহণ শেষে সেগুলো নিরাপদে নির্বাচন কমিশন হেফাজতে বুঝিয়ে দেয়ার বিষয়টিও ছিল। এর বাইরে নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীর নিরাপত্তার পাশাপাশি প্রচারণার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ও ছিল আলোচ্যসূচিতে। গত বছরের ৫ আগস্টের আগে-পরে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা।

বৈঠক আলোচনা সংক্রান্ত বিস্তারিত জানাতে বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়