Homeএই মুহুর্তেযুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) এক ‘এক্স’ পোস্টে তিনি এই খবর জানিয়েছেন।

পিট হেগসেথ বলেছেন, ‘এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই চুক্তি স্বাক্ষরের খবর দেন।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়