প্রাইম ভিশন ডেস্ক »
আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি থাকবে। অর্থ্যাৎ শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি এ দুইদিন ছুটি পাবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ দুইদিন ও শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন।
প্রেস সচিব বলেন, যারা শহরে চাকরি করেন তারা যেন নিজ নিজ গ্রামে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের এলাকায় গিয়ে ভোট দিয়ে যেন কর্মে ফিরতে পারেন সেজন্য তাদের জন্য দুইদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
বৈঠকে বেশ কয়েকটি অধ্যাদেশ ও নীতিমালা অনুমোদন হয়েছে। এরমধ্যে রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নীতিগত অনুমোদন হয়েছে বলে জানা গেছে।


