Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেযারা নারীদের দিকে হাত বাড়াতে চায় তাদের শক্তভাবে ধরে ফেলব: শফিকুর রহমান

যারা নারীদের দিকে হাত বাড়াতে চায় তাদের শক্তভাবে ধরে ফেলব: শফিকুর রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারীরা মায়ের জাতি। যারা নারীর দিকে হাত বাড়াতে চায় আমরা তাদের হাত শক্তভাবে ধরে ফেলব।’

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের গণমুখী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় হবে বলে আশা করি। আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ প্রতীকে ভোট দেবেন সবাই। সারাদেশে পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে। দেশের যুবকরা জানিয়েছে, আমরা ইনসাপের পক্ষে আছি। যারা সংস্কার চাইবে আমরা তাদের পক্ষে আছি।’

বেকার যুবকদের উদ্দেশে ডা. শফিকুল রহমান বলেন, ‘আমরা যুবকদের হাতে ভাতা উঠিয়ে দেব না বরং সেই যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক ও দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলব। তারা তখন আত্মমর্যদার সঙ্গে বাঁচতে পারবে।’

তিনি বলেন, ‘একটি দল দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে গেছে। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের পেটে হাত ঢুকিয়ে জনগণের সম্পদ বের করে আনব ইনশাআল্লাহ। জনগণের সম্পদ লুন্ঠনকারীদের সঙ্গে কোনো আপস নেই আমাদের।’

স্বৈরাচার পতনের পর দেশে গণহারে মামলা বাণিজ্য হয়েছে দাবি করে জামায়াতের আমির বলেন, নিরীহ মানুষদের হয়রানি করা হয়েছে। দেশে চাঁদবাজি ও সন্ত্রাস বেড়ে গেছে। জামায়াত ক্ষমতায় গেলে সাম্য, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।’

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আরও বক্তব্য রাখেন- সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী মুজাদ্দিস আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের প্রার্থী মুহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-৩ আসনের মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা-৪ আসনের জি. এম নজরুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়